1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

গুলিস্তান বাজারে মোবাইলকোর্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্টেট মোঃ মাইনুদ্দিন। অভিযানে বাজারের শৃঙ্খলা রক্ষা ও সড়ক দখলমুক্ত রাখতে দুই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, সড়কের পাশে অনিয়মভাবে ব্যবসা পরিচালনা এবং বাজার ব্যবস্থাপনায় বিঘ্ন সৃষ্টির অভিযোগে মুদি দোকানদার মোঃ জহিরুল ইসলাম সওদাগরসহ আরও এক স্বর্ণের দোকান মালিককে ৫০০ টাকা করে মোট ১,০০০ টাকা জরিমানা করা হয়।

অভিযান চলাকালে ইউএনও মোঃ মাইনুদ্দিন আহমেদ উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের উদ্দেশ্যে বলেন,
“গুলিস্তান বাজারে সড়কের পাশে কোনো কাঁচাবাজার বসানো যাবে না। নির্ধারিত কাঁচাবাজারে সকলকে স্থানান্তরিত হতে হবে।

জনসাধারণের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com