মোঃ নাজমুল হুদা, লামা থেকেঃ বান্দরবান পৌরসভার থানচী বাসস্টেশন এলাকায় মজুদকৃত ডিজেল এর প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শিত করতে না পারায় উৎস পাল(২০) নামে একজনকে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে ২০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে ৩০ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করে মোবাইল কোর্ট।
বুধবার (১লা এপ্রিল) বান্দরবান জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবু আবদুল্লাহ এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এছাড়াও উক্ত এলাকায় গাড়ি চেকিং এর সময় মোঃ ইস্রাফিল(১৯) নামে একজনকে, ড্রাইভিং লাইসেন্স না থাকায়, সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৬৬ ধারা লঙ্ঘনের দায়ে ৫০০ টাকা অর্থদন্ড অনাদায়ে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ডের আদেশ প্রদান করেন।
এসময় জেলা প্রশাসন ও সদর থানা পুলিশের সদস্যরা অংশ নেন । এ ধরনের অভিযান ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্ট ব্যক্তিরা।
Leave a Reply