1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন খুটাখালীতে অবৈধ বালু উত্তোলনের গর্তে আটকা পড়ে শ্রমিকের মৃত্যু সাঙ্গুনদীতে ফুল নিবেদনের মধ্যে দিয়ে বিজু উৎসব শুরু বান্দরবান রোয়াংছড়িতে অগ্নিকান্ডে ৪ বসতঘর পুড়ে গেছে গুলিস্তান বাজারে মোবাইলকোর্ট ব্যবসায়ীকে অর্থদণ্ড চকরিয়ায় অতিরিক্ত দামে তেল বিক্রির দায়ে জরিমানা ও কারাদণ্ড বান্দরবানে জ্বালানি তেলের মূল্য তালিকা না থাকায় জরিমানা চকরিয়ায় দুই বোনের পুকুরে ডুবে মৃত্যু চকরিয়ায় বন্যহাতি হত্যা করে পুঁতে রাখার চেষ্টা, উপরে তৈরি করা হয় ‘কাঁচা ঘর’! মরিচ্যায় তেলের পাম্পে অস্ত্র উঁচিয়ে ভয় দেখিয়ে মারধর করা আজম গ্রেপ্তার

লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

  • পোস্টিং সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০ ঘটিকায় লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন ২০২৬-এর শুভ উদ্বোধন কার্য়ক্রম শুরু হয়।

এ গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলা নির্বাহী অফিসা মোঃ মাঈন উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. গোলাম মোস্তফা নাদিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ জাহান কামাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দেবাশীষ বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. সোলেমান আহমেদ, মেডিকেল অফিসার ডা. ফরহাদ উদ্দিন এবং লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ওয়াহিদ উল্লাহ।

এছাড়াও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) সমীরন বড়ুয়া, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) ফখরুল ইসলামসহ লামা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক এবং টিকাদান কর্মীগণ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা তাদের বক্তব্যে হাম ও রুবেলা প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং সকল অভিভাবককে তাদের শিশুদের নির্ধারিত সময়সূচি অনুযায়ী টিকা গ্রহণ নিশ্চিত করার আহ্বান জানান। এ ক্যাম্পেইনের মাধ্যমে শিশুদের সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com