1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় পৃথক দু’টি স্হানে অভিযানঃজরিমানা সহ ৪টি মেশিন,পাইপ ধ্বংস আর বালু জব্দ খুটাখালীতে ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সরই কেয়াজুপাড়া বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পেকুয়ায় নির্বিচারের কাটা হচ্ছে পাহাড়,পাচার হচ্ছে মাটিঃভুমিধসের শঙ্কায় ৩টি পরিবার লামার ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা চকরিয়ায় মার্কেট অভিযান ৪ ছিনতাইকারী আটক সালাহউদ্দিন আহমদ স্বাধীনতা উত্তরকালে কক্সবাজার জেলার প্রথম মন্ত্রী শাহেদের অকাল মৃত্যুতে সালাহউদ্দিন আহমদ ও হাসিনা আহমেদের শোক চকরিয়ায় গাড়ি চাপায় শিশু নিহত

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে ইসি

  • পোস্টিং সময় : সোমবার, ১২ মে, ২০২৫

অনলাইন ডেস্কঃ

আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ সোমবার রাত সোয়া ৯টার দিকে নির্বাচন ভবনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন।

আখতার আহমেদ বলেন, ‘আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ আওয়ামী লীগ, তার অঙ্গ সংগঠন এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে। এর ধারাবাহিকতায় ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হলো। সে অনুযায়ী আজকে আমরা গেজেট নোটিফিকেশনে জারি করেছি, আপনারা গেজেটের কপিটা বিজি প্রেস থেকে পেয়ে যাবেন।’

কী কারণে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে, এমন প্রশ্নের জবাবে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব বলেন, ‘এটা হলো যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যে বলে বিজ্ঞপ্তি, প্রজ্ঞাপন, সেটার ধারাবাহিকতায় আমরা এখানে এটা করেছি।’

এর আগে আজ বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গসংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতা-কর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্যসম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com