নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি ৯৪ হাজার ৪৪৭ ভোটের ব্যবধানে নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবদুল্লা আল ফারুখকে পরাজিত করেছেন। তিনি মোট ১৭৭ কেন্দ্রের সবগুলো কেন্দ্রের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ২ লাখ ১৯ হাজার ৭৫৮ ভোট। তার নিকটতম জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় জোট প্রার্থী আবদুল্লাহ আল ফারুখ দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে পেয়েছেন ১লাখ ২৫ হাজার ৩১১ ভোট।
কক্সবাজার-১ আসনটি চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত। এ আসনে এবারের ভোটার সংখ্যা ছিল ৫ লাখ ৪০ হাজার ৪৬৮ জন। তার মধ্যে পুরুষ ২ লাখ ৯০ হাজার ২৭৫ জন ও মহিলা ভোটার ২ লাখ ৫০ হাজার ১৯২ জন।
উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ ষষ্ঠ, সপ্তম ও অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন। ফলে এবারসহ চতুর্থ বারের মতো নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
Leave a Reply