1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

চকরিয়ায় ভোটকেন্দ্র পরিচালনায় নির্বাচনী প্যারেড অনুষ্ঠিত

  • পোস্টিং সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে চকরিয়া কেন্দ্রীয় উচ্চ বিদ্যালয় মাঠে ১৩০ টি ভোটকেন্দ্রে নিয়োজিত সকল স্ট্রাইকিং, মোবাইল ও কেন্দ্র ইনচার্জ এবং ফোর্সদের নিয়ে নির্বাচনী ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) সামীম কবীর, চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীন দেলোয়ার, চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেনসহ দায়িত্বপ্রাপ্ত অন্যান্য ঊর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ এর ভোটগ্রহণ যেন সুন্দর স্বচ্ছ সুশৃঙ্খল ও অবাধ নিরপেক্ষ হয় সে লক্ষ্যে দায়িত্বপ্রাপ্ত সকল ডিউটির অফিসার ফোর্সবৃন্দকে তাদের পেশাদার আচরণ ও দায়িত্ব পালনে সতর্ক থাকতে ও অন্যান্য বিষয়ে সার্বিক দিক নির্দেশনা প্রদান করা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com