প্রেস বিজ্ঞপ্তি:
চকরিয়া উপজেলা চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোহাম্মদ শাহেদ (৩০) এর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সালাহউদ্দিন আহমদ এম পি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি হাসিনা আহমেদ। আজ (১৭ ফেব্রুয়ারী ২০২৬ ইং) ই-মেইলে পাঠানো এক বিবৃতিতে তারা এই শোক প্রকাশ করেন। বিবৃতিতে উল্লেখ করা হয়, মরহুম মোহাম্মদ শাহেদ বিএনপির একজন পরিশ্রমী ও বিশ্বস্থ বন্ধু এবং দুর্দিনের সারথি। তিনি দলের ক্রান্তিলগ্নে নিজের জীবন বাজি রেখে ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছিলেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে রাতদিন প্রচরাণা চালিয়ে তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বিএনপি একজন বিশ্বস্থ বন্ধুকে হারিয়েছে উল্লেখ করে বিবৃতিতে তারা মরহুমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য চিরিঙ্গা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহেদ ১৫ ফেব্রুয়ারী রাত ১২.৪৫ মিনিটের দিকে কক্সবাজারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩০ বছর। মৃত্যুকালে তিনি অস্ত:স্বত্তা স্ত্রী, ১ কন্যা সন্তান, পিতা ভাই বোন সহ অসংখ্য রাজনৈতিক গুণগ্রাহী রেখে যান। এদিকে চকরিয়া, পেকুয়া, মাতামুহুরী উপজেলা ও চকরিয়া পৌর বিএনপি, অঙ্গসংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন তার মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন।
Leave a Reply