1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাঁকখালীতে বনবিভাগের অভিযানে বসতঘর-তামাক চুল্লিসহ দুই করাতকল উচ্ছেদ স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে চকরিয়ায় অপহৃত পারভেজ ১৬ ঘন্টার মধ্যে উদ্ধার খুটাখালীতে ডাকাতিঃ স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট চকরিয়ায় পৃথক দু’টি স্হানে অভিযানঃজরিমানা সহ ৪টি মেশিন,পাইপ ধ্বংস আর বালু জব্দ খুটাখালীতে ইফতার মাহফিল এবং বাংলাদেশ জাতীয়তাবাদী সমবায় সমিতির পাশ বহি বিতরণ অনুষ্ঠান সম্পন্ন সরই কেয়াজুপাড়া বাজারে মোবাইল কোর্ট ও জরিমানা পেকুয়ায় নির্বিচারের কাটা হচ্ছে পাহাড়,পাচার হচ্ছে মাটিঃভুমিধসের শঙ্কায় ৩টি পরিবার লামার ফাঁসিয়াখালীতে বন্য হাতির আক্রমণে একজন নিহত খুটাখালীতে ৩টি দোকান পুড়ে ছাঁই ক্ষয়ক্ষতি প্রায় ২২ লাখ টাকা চকরিয়ায় মার্কেট অভিযান ৪ ছিনতাইকারী আটক

স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে চকরিয়ায় অপহৃত পারভেজ ১৬ ঘন্টার মধ্যে উদ্ধার

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬

কক্সবাজার সমাচার রিপোর্টঃ স্বরাষ্ট্র মন্ত্রীর নির্দেশে দীর্ঘ ১৬ ঘন্টা পাহাড়ি এলাকায়  সাঁড়াশি অভিযান চালিয়ে চকরিয়ার আজিজ নগর  থেকে  অপহৃত মোহাম্মদ পারভেজ (১৭) কে ডুলাহাজারার গহীন জঙ্গল থেকে উদ্ধার করা হয়েছে। পারভেজ চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের কোরবানিয়া ঘোনা এলাকার মনজুর আলমের ছেলে। গ্রেফতার হয়েছে অপহরণ চক্রের মূল হোতা রামু উপজেলার ঈদগড় এলাকার নুরুল ইসলাম।

জানা যায়, মঙ্গলবার ভোররাতে অপহরণের পর 01972780515 নাম্বার থেকে পারভেজের বাবার কাছে ফোন করে ১০ লাখ টাকা  মুক্তিপণ চাওয়া হয়। মূলত : মুক্তিপন দাবির এই মোবাইল নাম্বারের লোকেশন ট্র্যাক করে চকরিয়া থানার ওসি মোঃ মনির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ রামু উপজেলার  ঈদগড় ইউনিয়নের ছগিরাকাটাস্থ গহীন পাহাড়ি এলাকায় টানা ১৬ ঘন্টা অভিযান পরিচালনা করে অপহরণের সাথে জড়িত মূল আসামী নুরুল ইসলাম (৩৫) কে গ্রেফতারের পর তার স্বীকারোক্তি মতে চকরিয়ার ডুলাহাজারার ছগিরশাহকাটা জঙ্গল এলাকা থেকে পারভেজকে বুধবার রাত সোয়া ১০টার দিকে উদ্ধার করা হয়।

পারভেজের পিতা মঞ্জুর আলম জানান, তার ছেলে পার্শ্ববর্তী লোহাগাড়া উপজেলার আমিরাবাদে একটি দোকানে চাকরি করতেন। দোকান থেকে বাড়ি ফেরার পথে সোমবার দিবাগত রাত ৩টার দিকে  তাকে দুষ্কৃতিকারীরা অপহরণ করে নিয়ে যায়। এ খবর স্বরাষ্ট্র মন্ত্রী সালাহউদ্দিন আহমদ এর কাছে পৌঁছালে তিনি দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। আর মন্ত্রীর নির্দেশের পর দীর্ঘ ১৬ ঘন্টা সাঁড়াশি অভিযান পরিচালনা করে চকরিয়া থানার পুলিশ পারভেজকে উদ্ধার করতে সমর্থ হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com