1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী লামায় বজ্রপাতে মাদ্রাসা ছাত্রসহ নিহত ২ সরই কম্পোনিয়ায় মসজিদ পরিচালনা কমিটি নিয়ে ষড়যন্ত্র চকরিয়ায় বসতভিটা দখলের চেষ্টা, বেড়া ভাঙচুর ও গাছ কাটার অভিযোগ লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার চকরিয়ায় উচ্ছেদের পর মুরগির খামারে আগুন, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন

লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজে শতভাগ পাস, জিপিএ-৫ পেয়েছে ১৭ শিক্ষার্থী

  • পোস্টিং সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, নিজেস্ব প্রতিনিধি: বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নে অবস্থিত কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় শতভাগ পাসের সাফল্য অর্জন করেছে। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ৬০ জন শিক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৭ জন।

প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও মানবিক—এই তিন বিভাগ থেকে মোট ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে ১৭ জন জিপিএ-৫, ৪২ জন এ গ্রেড এবং একজন এ মাইনাস গ্রেড পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীর সংখ্যা ছিল বিজ্ঞান বিভাগে ১৪ জন, ব্যবসায় শিক্ষা বিভাগে ১২ জন এবং মানবিক বিভাগে ৩৪ জন।

সংশ্লিষ্টদের মতে, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন, শিক্ষকদের আন্তরিক পাঠদান, সুশৃঙ্খল শিক্ষাব্যবস্থা এবং অভিভাবকদের সহযোগিতার সমন্বয়ে এ সাফল্য অর্জিত হয়েছে।

পাহাড়ি জনপদে মানসম্মত শিক্ষা বিস্তার ও শিক্ষার্থীদের মেধা বিকাশে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। প্রতিষ্ঠানটির এবারের ফলাফল লামা তথা বান্দরবানের শিক্ষাঙ্গনে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

এ সাফল্যে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাই আনন্দ ও সন্তোষ প্রকাশ করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com