1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার চকরিয়ায় উচ্ছেদের পর মুরগির খামারে আগুন, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন রাস্তার পাশে পানিভর্তি ড্রেইনে পড়ে ইমন নামের এক শিশুর মৃত্যু লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু বান্দরবানে ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন

লামায় বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ

  • পোস্টিং সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় বিভিন্ন ইউনিয়নে বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত ৬৬টি পরিবারের মধ্যে ২১ লাখ ৫৯ হাজার টাকার ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে হাতি সংরক্ষণ ও মানুষ-হাতির সংঘাত কমাতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার (৪ অক্টোবর) বেলা ১১টায় লামা বন বিভাগের রেস্ট হাউস ভবনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বন অধিদপ্তরের প্রধান বন সংরক্ষক মোঃ আমীর হোসাইন চৌধুরী।

এতে সভাপতিত্ব করেন লামা বিভাগীয় বন কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক মিহির কুমার দো, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দীন ও লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.কাইছার কামাল,সাংবাদিকবৃন্দ ও বন্যহাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা।

সভা সঞ্চালনায় করেন লামা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেদ। স্বাগত বক্তব্য দেন সহকারী বন সংরক্ষক মাসুদ আলম। প্রধান অতিথির বক্তব্যে মো. আমীর হোসাইন চৌধুরী বলেন, বন্যহাতির আবাসস্থল ও চলাচলের পথ নষ্ট হওয়ায় হাতি লোকালয়ে আসতে বাধ্য হচ্ছে।
হাতি ও মানুষের সংঘাত কমাতে হাতির আবাসস্থল রক্ষা করতে হবে।

পাশাপাশি মানুষ ও হাতির মধ্যে সহাবস্থান ও মেলবন্ধন তৈরি করতে হবে। বন্যহাতির আক্রমণে লামায় ক্ষতিগ্রস্ত পরিবার গুলো চেক পেয়ে বন বিভাগের বিভাগের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com