1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ লামা-ফাইতং সড়কের বেহাল অবস্থা, ঝুঁকি নিয়ে যাতায়াত লামায় হাত-পা বাঁধা যুবকের মরদেহ উদ্ধার চকরিয়ায় উচ্ছেদের পর মুরগির খামারে আগুন, প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ সাহারবিলে নতুন কুঁড়ি মেধাবৃত্তির পুরস্কার বিতরণ সম্পন্ন রাস্তার পাশে পানিভর্তি ড্রেইনে পড়ে ইমন নামের এক শিশুর মৃত্যু লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু বান্দরবানে ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন চকরিয়ার দুইনারী ইয়াংছা চেকপোস্টে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক

চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা: ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের চকরিয়ায় আলোচিত ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসান হত্যা মামলায় আনোয়ার হোসেন ওরফে কালু ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে সোপর্দ করার পর তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

বৃহস্পতিবার (১ অক্টোবর) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার আনোয়ার হোসেন কালু কাকারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের লোটনী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, গত মঙ্গলবার রাতে এলাকাবাসী সন্দেহভাজন হিসেবে তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। পরবর্তীতে পুলিশের জিজ্ঞাসাবাদ ও আইনি প্রক্রিয়া শেষে তাকে বৃহস্পতিবার সকালে আদালতে হাজির করা হয়। সেখানে তিনি বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের কাছে জিসান হত্যাকাণ্ডের বিষয়ে জবানবন্দি দেন।

ওসি আরিফুর রহমান জানান, জিসান হত্যা মামলায় কালু ড্রাইভারকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন। এই নৃশংস হত্যাকাণ্ডে সরাসরি জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারের লক্ষে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

উল্লেখ্য, গত ২৮ সেপ্টেম্বর চকরিয়ায় ছাত্রদল নেতা মোহাম্মদ ইসফাতুল ইসলাম জিসানকে অপহরণের পর নির্মমভাবে হত্যা করা হয়। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের খুটাখালী মেধাকচ্ছপিয়া ঢালা এলাকা থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে দুই নারীসহ সাতজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৫-৬ জনকে আসামি করে চকরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com