1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

পিতার স্বাক্ষর জালিয়াতি, দুই ভাই কারাগারে

  • পোস্টিং সময় : সোমবার, ৩ জুলাই, ২০২৩

চট্টগ্রাম প্রতিনিধি।।

পিতার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে এক ভাইয়ের দায়ের করা মামলায় অপর দুই ভাইকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তারা হলেন, নগরীর উত্তর কাট্টলী এলাকার মৃত সতীশ চন্দ্র দে’র ছেলে ননী গোপাল দে ও সজল চন্দ্র দে। গতকাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল দে দুই ভাইকে কারাগারে পাঠানোর এই আদেশ দেন।

বাদীর আইনজীবী মোশরেছ উল আজম এ তথ্য নিশ্চিত করে বলেন, দুই ভাই আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করলে বিচারক তা নাকচ করে দেন এবং কারাগারে পাঠানোর আদেশ দেন।

আদালত সূত্র জানায়, পিতার স্বাক্ষর জালিয়াতির অভিযোগে ২০২০ সালের ৬ এপ্রিল তপন কুমার দে তার ভাই ননী গোপাল দে ও সজল চন্দ্র দে’র বিরুদ্ধে আদালতে মামলাটি দায়ের করেন। এরপর চলতি বছরের ৯ এপ্রিল সিআইডি প্রতিবেদন দাখিল করেন। পরে দুই ভাইয়ের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com