1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
রাস্তার পাশে পানিভর্তি ড্রেইনে পড়ে ইমন নামের এক শিশুর মৃত্যু লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু লামা টেকনিক্যাল ইনস্টিটিউটে কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ শুরু বান্দরবানে ফেরা বম পরিবারগুলোর পুনর্বাসনে এগিয়ে এলো রুমা জোন চকরিয়ার দুইনারী ইয়াংছা চেকপোস্টে ৩ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ আটক চকরিয়ার বমু বিলছড়িতে বিএনপির সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত রবিবার বমু বিলছড়ি ইউনিয়ন বিএনপির সম্মেলন ও প্রার্থী যারা জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ

লামায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

মোঃ নাজমুল হুদা, লামাঃ বান্দরবানের লামায় পুকুরের পানিতে ডুবে নাহিদ নামে ৭ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ​শুক্রবার (১৮ সেপ্টেম্বর) উপজেলার রূপসীপাড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাহিদ স্থানীয় বাসিন্দা সুমন ও নুরু বানু দম্পতির ছেলে।

​স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু নাহিদ বাড়ির পাশের মাদ্রাসার পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে তলিয়ে যায়। স্থানীয়রা পুকুর থেকে নাহিদকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য লামা উপজেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।​ কোমলমতি এই শিশুর মৃত্যুতে পরিবার ও পুরো এলাকা জুড়ে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি)কাইছার হামিদ সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতের লাশ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com