1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

টুইটারকে টেক্কা দিতে মেটার নতুন অ্যাপ

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

কক্সবাজার সমাচার ডেস্ক :

টুইটারকে টেক্কা দিতে এবার নতুন অ্যাপ চালুর ঘোষণা দিয়েছে ফেসবুকের মালিকানাধীন কোম্পানি মেটা। আগামী বৃহস্পতিবার (৬ জুলাই) নতুন এ অ্যাপ চালু করা হবে। খবর বিবিসির।

নতুন এ অ্যাপটির নামকরণ করা হয়েছে ‘থ্রেড’। বর্তমানে এটি অ্যাপেল স্টোরে প্রি অর্ডার চলছে। পরে ইনস্টাগ্রামের সঙ্গে নতুন অ্যাপের লিঙ্ক করে দেওয়া হবে।

স্ক্রিনগ্রাব নতুন এই অ্যাপটির একটি ড্যাশবোর্ড শেয়ার করেছে, যা দেখতে হুবহু টুইটারের মতো। মেটা বলছে ‘থ্রেড’-এর মাধ্যমে শুধু টেক্স করা যাবে। অ্যাপটিকে যোগাযোগের জন্য সেভাবেই প্রস্তুত করা হয়েছে। এই অ্যাপটি ফ্রিতে ব্যবহার করা যাবে। পোস্ট দেখার কোনো সীমাবদ্ধতা থাকবে না।

এত দিন প্রযুক্তি জগতে মার্ক জাকারবার্গ ও ইলন মাস্কের মধ্যে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতা দেখা যায়নি। কিন্তু মেটা নতুন অ্যাপস তৈরির মাধ্যমে ইলক মাস্ককে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন।

এদিকে মেটার তৈরি থ্রেড নিয়ে এক টুইট বার্তা প্রকাশ করেছেন ইলন মাস্ক। এতে তিনি থ্রেড তৈরির জন্য জাকারবার্গের প্রশংসা করেন।

টুইটারের দায়িত্ব গ্রহণ করার পর ইলন মাস্ক এতে বেশ কিছু নীতি আরোপ করে। যার মধ্যে অর্থের বিনিময়ে টুইটারের ব্লু ব্যাজ সেবা। রোববার টুইটার নিয়ে নতুন এক ঘোষণায় ইলন মাস্ক জানান, এবার টুইটার ব্যবহারে সীমাবদ্ধতা আরোপ করতে যাচ্ছেন তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com