1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ পোপ ফ্রান্সিস

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৪ জুলাই, ২০২৩

কক্সবাজার সমাচার ডেস্ক :

পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় ক্ষুব্ধ ও বিরক্ত হয়েছেন বিশ্বের খ্রিস্টান ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। একইসঙ্গে ন্যক্কারজনক এই কাণ্ডের নিন্দাও জানিয়েছেন তিনি।

সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্রকে দেওয়া এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এই মন্তব্য করেন বলে সোমবার (৩ জুলাই) এক প্রতিবেদনে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, মুসলমানদের পবিত্র গ্রন্থ কোরআন পোড়ানো তাকে ক্ষুব্ধ ও বিরক্ত করেছে বলে জানিয়েছেন পোপ ফ্রান্সিস। এছাড়া বাক স্বাধীনতার নামে এই ধরনের কর্মকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি এটি প্রত্যাখ্যানও করেছেন তিনি।

রয়টার্স বলছে, সংযুক্ত আরব আমিরাতের সংবাদপত্র আল ইত্তিহাদে এক সাক্ষাৎকারে পোপ ফ্রান্সিস এসব কথা বলেন। সোমবার প্রকাশিত ওই সাক্ষাৎকারে পোপ বলেন, ‘পবিত্র বলে বিবেচিত যে কোনো গ্রন্থকে সম্মান করা উচিত। আমি এই ধরনের কর্মকাণ্ডে ক্ষুব্ধ এবং বিরক্ত বোধ করি।’

আরও পড়ুন: ধর্মযাজকরাও নীল ছবি দেখেন: পোপ

বিশ্বের ক্যাথলিক সম্প্রদায়ের প্রধান এই ধর্মগুরু বলেন, ‘বাক স্বাধীনতাকে কখনোই অন্যদের অবজ্ঞা বা অবমাননা করার উপায় হিসাবে ব্যবহার করা উচিত নয় এবং এই ধরনের কর্মকাণ্ড পরিচালনার অনুমতি দেওয়া নিন্দনীয় এবং এটিকে প্রত্যাখ্যান করা উচিত।’

গত বুধবার সুইডেনের রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের বাইরে দুই ব্যক্তি আগে থেকে ঘোষণা দিয়ে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয়। তাদেকে এই ন্যক্কারজনক কাজ করার অনুমতি দেয় একটি সুইডিশ আদালত। কোরআন অবমাননা করার জন্য ওই ইসলাম বিদ্বেষী ব্যক্তিরা পবিত্র ঈদুল আজহার দিনটিকে বেছে নেয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com