1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

দ্বাদশ জাতীয় নির্বাচনে চট্টগ্রামে সাত আসনে নতুন মুখ

  • পোস্টিং সময় : সোমবার, ৮ জানুয়ারী, ২০২৪

মাসুদ পারভেজ:: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের ১৬টি আসনের মধ্যে ৭ আসনে এসেছে নতুন মুখ।

তারা হলেন- মীরসরাইয়ে মাহবুব উর রহমান রুহেল, ফটিকছড়িতে খাদিজাতুল আনোয়ার সনি, সীতাকুণ্ডে এস এম আল মামুন, চান্দগাঁও-বোয়ালখালীতে আবদুচ ছালাম, পটিয়ায় মোতাহেরুল ইসলাম চৌধুরী, সাতকানিয়া-লোহাগাড়ায় আবদুল মোতালেব এবং বাঁশখালীতে মুজিবুর রহমান সিআইপি।

চট্টগ্রাম-১ মীরসরাই আসনে ৮৯ হাজার ৬৪ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহবুব উর রহমান রুহেল। চট্টগ্রাম-২ ফটিকছড়ি আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি ১ লাখ ৩৭০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

চট্টগ্রাম-৪ সীতাকুণ্ড ও নগর আংশিক আসনে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী এস এম আল মামুন ১ লাখ ৪২ হাজার ৭০৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। চট্টগ্রাম-৮ চান্দগাঁও ও বোয়ালখালী আসনে আবদুচ ছালাম ৭৮ হাজার ২৬৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হন।
চট্টগ্রাম-১২ পটিয়া আসনে ১ লাখ ২০ হাজার ৩১৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মোতাহেরুল ইসলাম চৌধুরী। চট্টগ্রাম-১৫ লোহাগাড়া ও সাতকানিয়া আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রাথী আবদুল মোতালেব ৮৫ হাজার ৬২৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
চট্টগ্রাম-৬ বাঁশখালী আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মুজিবুর রহমান ৫৭ হাজার ৪১১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন।
রোববার সন্ধ্যার পর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে থেকে রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান জয়ী প্রার্থীদের বেসরকারি ফলাফল ঘোষণা করেন। নগরীর সাথে সংশ্লিষ্ট ৬ আসনের রিটার্নিং অফিসার ও বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম জিমনেসিয়াম নিয়ন্ত্রণ কক্ষ থেকে বেসরকারি ফলাফল ঘোষণা করেন।

রিটার্নিং কর্মকর্তা আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, দুয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোটগ্রহণ কার্যক্রম শান্তিপূর্ণভাবে হয়েছে। এসব আসনে ৪২ দশমিক ৭০ শতাংশ ভোট পড়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com