1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

বনবিভাগের ১ একর জমির চারাগাছ কেটে সাবাড়

  • পোস্টিং সময় : শুক্রবার, ৭ জুন, ২০২৪

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়াস্হ বরইতলী বন বিটের বরইতলী মৌজার মোহাম্মদ নগরের পাহাড়ের নীচে রিজার্ভের সমতলে বনবিভাগ কর্তৃক রোপিত এক একর জমির গাছ রাতের আঁধারে কেটে সাবাড় করল একদল চিহ্নিত ভুমিদস্যুরা।

বৃহস্পতিবার (৬ জুন)দিবাগত রাতে বরইতলীর বানিয়ারছড়াস্থ বিট অফিসের কোয়ার্টার কিলিমিটারের ভিতরে দেশীয় অস্ত্র নিয়ে জনগনের মাঝে ভিতি সঞ্চার করে গাছগুলো কেটে উজাড় করে বলে জানা গেছে। খবর পেয়ে ভোরে বরইতলী বনবিট কর্মকর্তা মো: হাসানুজ্জামান, বনকর্মী মোহাম্মদ আব্দুল মামুন, আমির খসরু মামহমুদ হোসেন সহ একদল ভিলেজার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ সময় ঘটনাস্থল থেকে সন্ত্রাসী কর্তৃক কেটে ফেলে রাখা চারাগাছের কাটা অংশ আলামত হিসাবে জব্দ করেন বনকর্তৃপক্ষ। ঘটনাস্থলে বিট কর্মকর্তা মো: হাসানুজ্জামান সাংবাদিকদের কাছে দুর্বৃত্ত কর্তৃক রোপিত চারাগাছ কেটে ফেলায় ক্ষুব্দ প্রতিক্রিয়া জানিয়ে বলেন, বনবিভাগ কর্তৃক রোপিত এক একর জমির চারাগাছ কেটে দিয়েছে কতিপয় চিহ্নিত দুর্বৃত্ত। বনভুমি জবর দখলের উদ্দেশ্যে একাজ হতে পারে।

তিনি আরো বলেন, বন বিভাগের ক্ষতি সাধন করে অতীতে কেউ রক্ষা পায় নি এবারো পাবে না। এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা নিবেন বলেও জানান ওই বনবিট কর্মকর্তা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com