1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

৪০ কোটি টাকার ইয়াবা আটকের ঘটনায় চকরিয়া থানার ওসি মোহাম্মদ আলী বিরল সম্মাননায় ভূষিত

  • পোস্টিং সময় : শনিবার, ৮ জুন, ২০২৪

বিশাল ইয়াবার চালান আটকের দুঃসাহসিক অবদানের জন্য চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী পুলিশের বিরল সম্মানে ভূষিত হয়েছেন। তিনি আইজিপি প্রদত্ত ১লক্ষ ৫০ হাজার টাকা মানি রিওয়ার্ড ও সম্মাননা পেয়েছেন। অতীতে সাহসিকতাপূর্ণ কাজের মানি রিওয়ার্ড প্রদানের ক্ষেত্রে টাকার পরিমাণ এত বেশী দেওয়ার রেকর্ড নেই বলে জানা গেছে।

মূলতঃ জেলে সেজে রাতভর উপকূলে সঙ্গীয় ফোর্সসহ অবস্থান করে সাহসিকতাপূর্ণভাবে সন্দেহভাজন ফিশিং ট্রলার আটক করে প্রায় ৪০ কোটি টাকা মূল্যের ১২ লাখ ৫০ হাজার ইয়াবা বড়ির এক বিশাল মাদকের চালান আটক করেন। যা অত্রাঞ্চলে বৃহৎ মাদক আটকের ঘটনা।

এই মাদক চালান আটকের ঘটনায় তিনি টেকনাফের শাহজাহান নামের পালিয়ে যাওয়া মাদক চোরাকারবারীকে প্রধান আসামী করে মামলা দায়ের করেন। পরে ওই মাদক কারবারীকে তিনি টেকনাফ থানা এলাকা থেকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেন। উক্ত শাহজাহান আদালতে প্রদত্ত জবানবন্দীতে মাদক চোরাচালানের কথা স্বীকার করেন।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন, কক্সবাজারের পুলিশ সুপার মাহফুজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার এডমিন (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম (সদ্য পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত), অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, পুলিশ সুপার ট্রাফিক, চকরিয়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সঙ্গীয় ফোর্সদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com