1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

চট্টগ্রামে কোরবানির জন্য কেনা মহিষের আঘাতে ব্যবসায়ীর মৃত্যু

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

হামিদা সুলতানা মণি :

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় কোরবানির জন্য কেনা মহিষের আক্রমণে মো. মহসিন (৩৭) নামে এক সবজি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

বৃহস্পতিবার (১৩ জুন) রাঙ্গুনিয়া উপজেলার ১ নম্বর রাজানগর ইউনিয়নে জঙ্গল বগাবিলি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মহসিন রাজানগর ইউনিয়নের বালুখালী এলাকার মুন্সি মিয়ার ছেলে।

আহতরা হলেন- হেলাল উদ্দিন(৫৫), কামরুল ইসলাম (৫০), মোজাহের (৫০) ও এজহার মিয়া (৪৫)। তাদের মধ্যে হেলাল উদ্দিনের অবস্থা গুরুতর।

রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চন্দন কুমার চক্রবর্তী জানান, কোরবানির জন্য দুই লাখ টাকা দিয়ে মহিষটি কেনেন দক্ষিণ রাজানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহমদ সৈয়দ তালুকদার। বুধবার বিকেলে দড়ি ছিঁড়ে মহিষটি পালিয়ে যায়।

বৃহস্পতিবার সকালে জঙ্গল বগাবিলি এলাকায় মহিষটি সবজি ব্যবসায়ী মহসিনসহ অন্তত পাঁচজনকে আহত করে। তখন ঘটনাস্থলেই মহসিনের মৃত্যু হয়।

মহিষের ক্রেতা আহমদ সৈয়দ তালুকদার বলেন, মহিষটি কিনে বাসায় আনার পথেই দড়ি ছিঁড়ে পালিয়ে যায়। আমরা মহিষটির সন্ধানের জন্য পুরস্কার ঘোষণা করি। পরে খোঁজ পেয়ে মহিষটিকে ধরতে গেলে শিং দিয়ে আঘাত করে বেশ কয়েকজনকে আহত করে। এতে একজনের মৃত্যু হয়েছে। নিহতের পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com