1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

চট্রগ্রামে কোরবানির পশুর হাট জমজমাট হলেও বিক্রি কম

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪

মাসুদ পারভেজ :
কোরবানি উপলক্ষে চসিক অনুমোদিত নগরের ১০টি ও বিভিন্ন উপজেলার পশুর হাটগুলো জমে উঠছে। দূর-দূরান্ত থেকে বেপারী, খামার মালিক ও গৃহস্থরা গরু, ছাগল, মহিষ, ভেড়া, গয়াল এনেছেন পছন্দের হাটে।

বরাবরের মতোই চট্টগ্রামে রেড কাউ বা লাল রঙের গরুর চাহিদা বেশি। দেখতে সুন্দর, তেজি গরুর দামও বেশি হাঁকছেন বিক্রেতারা। ছোট ও মাঝারি গরুর চাহিদা বেশি।

তবে হাটগুলোতে লাখ লাখ পশু থাকলেও বিক্রি হচ্ছে হাতেগোনা। কারণ হিসেবে বেপারীরা বললেন, গরু কিনে বাসায় লালন-পালন করা ঝামেলার। তাই শহুরে কোরবানিদাতারা একদিন আগেই বেশি গরু কেনেন।

এবার স্থায়ী ও অস্থায়ী মিলে নগরে ১০টি পশুর হাট অনুমোদন দেওয়া হয়েছে। এর মধ্যে স্থায়ী হচ্ছে সাগরিকা গরু বাজার, বিবিরহাট গরু বাজার, পোস্তার পাড় ছাগল বাজার।

অস্থায়ী হচ্ছে- নূরনগর হাউজিং, ৪১ নম্বর ওয়ার্ডে পতেঙ্গা বাটারফ্লাই পার্কের দক্ষিণের খালি মাঠ, ৪০ নম্বর ওয়ার্ডে পূর্ব হোসেন আহম্মদ পাড়া সাইলো রোডের পাশে টিএসপি মাঠ, মুসলিমাবাদ সড়কের সিআইপি জসিমের খালি মাঠ, ২৬ নম্বর ওয়ার্ডে বড় পোল সংলগ্ন মহেশখালের দুই পাড়ের খালি জায়গা, ৩৯ নম্বর ওয়ার্ডে আউটার রিং রোড সিডিএ বালুর মাঠ ও ৩৭ নম্বর ওয়ার্ডে মধ্যম হালিশহর মুনিরনগর আনন্দবাজার সংলগ্ন রিং রোডের পাশের খালি জায়গা। কর্ণফুলী নদীর ওপারে মইজ্জারটেক, বুড়িশ্চর-মোহরা, কর্ণফুলী, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি, মীরসরাই, পটিয়া, বোয়ালখালী, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া, আনোয়ারা, বাঁশখালী ও সন্দ্বীপের পশুর হাটগুলোতে কোরবানির বেচাকেনা শুরু হয়ে গেছে।

পশুর হাটের বাইরে অনেক খামারেও গরু-মহিষ বিক্রি হচ্ছে। অনলাইন, ফেসবুকের মাধ্যমেও গরু বিক্রি করছেন কেউ কেউ।

জায়েদ আলী ১৯৯৮ সাল থেকে চট্টগ্রাম আসেন কোরবানির গরু নিয়ে। তিনি জানান, এবার চাঁপাইনবাবগঞ্জ থেকে ২১টি নিজেদের পালন করা গরু নিয়ে এসেছেন বিবিরহাটে। ট্রাক ভাড়া নিয়েছে ৪৭ হাজার ৫০০ টাকা।

তিনি জানান, চট্টগ্রামে সুন্দর গরুর ভালো দাম পাওয়া যায়। এখনো পুরোদমে বেচাকেনা শুরু হয়নি। শুক্রবার থেকে বিক্রি শুরু হবে।

পতেঙ্গা বাটারফ্লাই পার্কের পাশের বালুর মাঠে চসিকের অস্থায়ী পশুরহাটে প্রচুর গরু এনেছেন বিক্রেতারা। স্থানীয় লোকজন জানান, অন্যান্যবারের চেয়ে এবার হাটের পরিসর বড়। গরুও এসেছে বেশি, দামও বেশি।

অন্যদিকে দক্ষিন চট্টগ্রামে মইজ্জার টেক আবাসিক সব চেয়ে বড় গরুর হাট, দেশের বিভিন্ন এলাকা থেকে প্রচুর গরু এসেছে।

সরজমিনে দেখা যায়, মানুষ প্রচুর বিক্রি এখনো কম, গরু ব্যবসায়ী মোঃ আমিন সওঃ জানান সাতকানিয়া থেকেএকসাথে ৫০ টি গরু এনেছেন, আজকে মাত্র ২ টি গরু বিক্রি করেছেন,আশা করছেন আগামীতে বিক্রি বাড়বে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com