1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

বিসিএস ক্যাডার ছেড়ে নন-ক্যাডার সাব রেজিস্ট্রার

  • পোস্টিং সময় : শুক্রবার, ১৪ জুন, ২০২৪

বিসিএস ক্যাডার ছেড়ে নন-ক্যাডার সাব রেজিস্ট্রার হলেন আদনান ফেরদৌস নামের এক কর্মকর্তা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা বাংলাদেশ বেতারের গবেষণা ও গ্রহণ কেন্দ্রের সহকারী বেতার প্রকৌশলী আদনান ফেরদৌস ৪১তম বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার সাবরেজিস্ট্রার পদে নিয়োগ পেয়েছেন।

সাবরেজিস্ট্রার পদে যোগদানের জন্য আদনান ফেরদৌসের আবেদনের পরিপ্রেক্ষিতে তাঁকে ৫ জুন তারিখ অপরাহ্ণে বর্তমান পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

বিসিএস তথ্য ক্যাডারের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে গণমাধ্যমকে বলেন, বিসিএসে উত্তীর্ণ হয়ে বেতারে যোগ দিয়ে ১০ বছরেও পদোন্নতি হয় না। পদোন্নতি না হওয়ার কারণে আর্থিক ক্ষতির চেয়েও মর্যাদাসংকটে বেশি ভুগতে হয়। এ কারণে অনেক কর্মকর্তা তথ্য ক্যাডার ছেড়ে দেওয়ার কথা ভাবতে বাধ্য হচ্ছেন।

সরকার ক্যাডার বৈষম্য কমানোর উদ্যোগ না নিলে ভবিষ্যতে এমন ঘটনা আরও বাড়বে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com