1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

আনোয়ারায় কুড়িয়ে পাওয়া ৮০ হাজার টাকা ফেরত দিলেন বাবুল

  • পোস্টিং সময় : শনিবার, ১৫ জুন, ২০২৪

আমান উল্লাহ দৌলত, চট্টগ্রাম :
১৫ জুন শনিবার সকালে ফজরের নামাজ শেষ করে ঘরে ফিরছিলেন মোহাম্মদ বাবুল (৫০)। হঠাৎ রাস্তার পাশের খড়ের গাদায় চোখ পড়ে তাঁর। সেখানে এক বান্ডিল টাকা পড়ে আছে। বান্ডিলটা তুলে দেখেন সব এক হাজার টাকার নোট।

মোহাম্মদ বাবুল একসময় ব্যবসা করতেন। এখন বয়সের কারণে ছেলেদের সঙ্গে থাকেন। ঘরের কাজকর্ম দেখাশোনা করেন।

তিনি বলেন, ঘরে এসে আমার ছোট ভাই মোহাম্মদ এরশাদের সঙ্গে পরামর্শ করি কীভাবে মালিককে খুঁজে বের করব? পরে স্থানীয় যুবলীগ নেতা নাছির উদ্দীনের আইডি থেকে টাকার মালিকের খোঁজ পেতে ফেসবুকে একটি পোস্ট করে সে। ভাগ্য ভালো পোস্টটি মালিকের চোখে পড়ে।

জানা যায়, আনোয়ারা সদরের ব্যবসায়ী ঝিনু হার্ডওয়ারের মালিক মো. খোকন ১৪ জুন শুক্রবার হাইলধর ইউনিয়নের পালের হাট পশুবাজারে কোরবানির গরু কিনতে যায়। কিন্তু মনের মত না হওয়ায় গরু না কিনে ফিরে আসার সময় ৮০ হাজার টাকার একটা বান্ডেল হারিয়ে ফেলেন।

আজ শনিবার দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার হাইলধর ইউনিয়নের তেকোটা গ্রামে গিয়ে স্থানীয়দের উপস্থিতে নিজের টাকা বুঝে নেন টাকার মালিক মোঃ খোকন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com