1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

চকরিয়ায় বানৌজা শেখ হাসিনা সড়কে মোটরসাইকেল চালক নিহত, আহত ২

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৮ জুন, ২০২৪

জিয়াউদ্দিন ফারুক :
কক্সবাজারের চকরিয়ায় মোটরসাইকেল-লেগুনার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত ও অপর দুইজন গুরুতর আহত হয়েছে।

সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে চকরিয়ার বরইতলী বুড়ির দোকান এলাকায় বানৌজা শেখ হাসিনা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মোটরসাইকেল চালক মোহাম্মদ তাইয়েব (২৮) চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া পেন্ডাইর পাড়া এলাকার সিরাজ মিয়ার ছেলে। আহত মোটরসাইকেল আরোহী মো. শাওন (২৫) ওই এলাকার বাসিন্দা। এছাড়া লেগুনা গাড়ির এক যাত্রী বরইতলী ইউনিয়নের মো. রাকিবও (২৪) গুরুতর আহত হয়।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, দুপুরে বানৌজা শেখ হাসিনা সড়কের মগনামা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লেগুনা গাড়ি বরইতলী বুড়ির দোকান এলাকায় পৌঁছলে বিপরীতমুখি একটি মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল চালক মো. তাইয়েব ঘটনাস্থলে মারা যায়। অপর আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পর অবস্থা গুরুতর হওযায় চিকিৎসক তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com