1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

কোরবানের ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ

  • পোস্টিং সময় : বুধবার, ১৯ জুন, ২০২৪

মাসুদ পারভেজ :
ঈদুল আজহার ছুটি শেষে আবারও কর্মস্থলে ফিরতে শুরু করেছে নগরবাসী। বাস ও রেল স্টেশনে ভিড় না থাকায় স্বস্তিতেই ফিরছেন তারা।

বুধবার (১৯ জুন) সকাল থেকে নগরের নতুন ব্রিজ, বহদ্দারহাট, অলংকার, জিইসি মোড়, দামপাড়া, সিনেমা প্যালেস, অক্সিজেন মোড়, বিআরটিসিসহ প্রায় সব বাস টার্মিনালে নগরফেরা যাত্রীর চাপ লক্ষ্য করা যায়।

যাত্রীরা জানান, পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পারা অনেক সৌভাগ্যের। যাওয়ার সময় কষ্ট হলেও স্বস্তি নিয়ে ফিরতে পারছেন। কোথাও কোনো ঝামেলা পোহাতে হয়নি। তবে বরাবরের মত ঈদ পরবর্তী যাত্রায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ছিল যাত্রীদের মুখে।

চট্টগ্রাম আরকান সড়ক শ্রমিক সংগঠনের নেতা মোহাম্মদ মাহাবুব বলেন, এবারের ফিরতি ট্রিপে কোনো শিডিউল বিপর্যয় নেই। যথাসময়ে গাড়ি ছেড়ে আবার সময়মতো নগরে চলে আসছে। ঈদের ছুটি শেষ হলেও অধিকাংশ মানুষ সাধারণ ছুটির সঙ্গে বাড়তি ছুটি যোগ করে বেশি সময় গ্রামে থাকছে। তাই এখনও সড়কে যাত্রীচাপ তেমন বাড়েনি।

এদিকে, ঈদের ছুটি শেষে খুলেছে সরকারি-বেসরকারি অফিস। তিনদিনের ছুটির পর প্রথম কর্মদিবস হওয়ায় তেমন কর্মব্যস্ততা ছিল না অফিসগুলোতে। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে দেখা যায় অফিসে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com