1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

বান্দরবানে কেএনএফের ৩ সদস্যকে জেল হাজতে প্রেরণ

  • পোস্টিং সময় : শনিবার, ২২ জুন, ২০২৪

মেহেররাজ উদ্দিন, বান্দরবান :
বান্দরবানের রুমায় যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার পাহাড়ের সশস্ত্র সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) ৩ সদস্যকে জেলে পাঠানো হয়েছে।

আজ শনিবার দুপুরে বান্দরবানের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দা সুরাইয়া আক্তার এর আদালতে পুলিশ আসামিদের হাজির করে। আদালত অভিযোগের শুনানি শেষে আসামিদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

আসামিরা হলেন- গডগলরী বম (৩১), সাংখুম বম (৩৮) এবং জেফানিয়া বম (১৯)। এরা সকলেই রুমা উপজেলার পাইন্দু ইউনিয়নের হ্যাপীহিল পাড়ার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের উপ-পুলিশ পরিদর্শক প্রিয়াল পালিত জানান, রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, অস্ত্র লুটের ঘটনায় দায়ের করা মামলায় ৩ আসামিকে আদালতে হাজির করা হয়। আদালতের বিচারকের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত: গত ২ এপ্রিল রাতে সোনালী ব্যাংক রুমা শাখায় হামলা, পুলিশ-আনসারের অস্ত্র লুট এবং ৩ এপ্রিল দুপুরে থানচি উপজেলার সোনালী ব্যাংক এবং কৃষি ব্যাংকে ডাকাতি, হামলা ও টাকা লুটের ঘটনা ঘটে। এই ঘটনায় রুমা থানায় ১৪টি, থানচি থানায় ৪টি, বান্দরবান সদর থানায় ১টি এবং রোয়াংছড়ি থানায় ৩টি’সহ মোট ২২টি মামলা দায়ের করা হয়।

উক্ত মামলা সমুহের আসামিদের আইনের আওতায় আনতে চলমান যৌথবাহিনীর অভিযানে কেএনএফের সঙ্গে জড়িত থাকার অভিযোগে ১০৮ জনকে গ্রেফতার করে আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com