1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
জেন্ডার-সংবেদনশীল সাংবাদিকতা চর্চায় কক্সবাজারে পিআইবির কর্মশালা অনুষ্ঠিত চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম কোতোয়ালী’র পুলিশ ধারালো টিপছোরাসহ ৫ ছিনতাইকারীকে গ্রেফতার

  • পোস্টিং সময় : বুধবার, ২৬ জুন, ২০২৪

মাসুদ পারভেজ :
চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ধারালো টিপছোরাসহ পাঁচ ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৬ জুন) ভোরে নগরীর নতুন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. মামুন (২৮), মো. শহিদুল ইসলাম জিসান (২৯), মো. সজীব (২৭), মো. শাকিল (২৪) এবং সাঈদ হোসেন (২৪)। তাদের বুধবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম ওবায়েদুল হক । তিনি জানান, চট্টগ্রাম নতুন রেলওয়ে স্টেশন সংলগ্ন ৭ নম্বর বাস কাউন্টারের প্রবেশমুখে ধারালো চোরাসহ ছিনতাইয়ের উদ্দেশে পাঁচ ছিনতাইকারী অবস্থান করছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা মূলত নৈশকোচে যাতায়াতকারী যাত্রীদের টার্গেট করে ধারালো ছোরার ভয় দেখিয়ে ছিনতাইয়ের পরিকল্পনা করছিল। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com