1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় মোটরসাইকেল ছিনতাই চক্রের ৫ সদস্য অস্ত্রসহ আটক

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ২৭ জুন, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :
চকরিয়ায় মোটরসাইকেল ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ আটক করেছে থানা পুলিশ। বুধবার সন্ধ্যায় চকরিয়া পৌরসভার প্রাণকেন্দ্র চিরিঙ্গার হোটেল আল ফরিদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, চকরিয়া পৌরসভার বিনামারা এলাকার কামরুল ইসলাম ছোটন (১৯), গিয়াস উদ্দিনের ছেলে তায়েবুল ইসলাম (২২), পালাকাটা গ্রামের আরফাতুল ইসলাম (২২), চেয়ারম্যানপাড়া এলাকার মিনহাজুর রহমান নয়ন (২৯), এবং রিংভং এলাকার মাহমুদুল করিম (২৮)। পুলিশ সূত্রে জানা যায়, চকরিয়া ও আশপাশের এলাকায় এই সংঘবদ্ধ চক্রটি দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চুরি ও ছিনতাই চালিয়ে আসছিল।

বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি টিম হোটেল আল ফরিদে অভিযান চালায় এবং দেশীয় অস্ত্রসহ তাদের আটক করে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, এটি একটি এতদঞ্চলের বড় ছিনতাইকারী চক্র, যাদের বিভিন্ন এলাকায় নেটওয়ার্ক রয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আদালতের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com