1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

চকরিয়ার বদরখালীতে জেল ফেরত আসামীর হামলায় গুলিবিদ্ধ প্রবাসীর স্ত্রী

  • পোস্টিং সময় : বুধবার, ৩ জুলাই, ২০২৪

জিয়াউদ্দিন ফারুক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় জেল ফেরত আসামীর গুলিতে সুুমি সুলাতানা (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রী গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বাজার পাড়া এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত সুমি সুলতানা ওই এলাকার প্রবাসী কামাল উদ্দিনের স্ত্রী। জানা যায়, বছরখানেক আগে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় প্রবাসীর স্ত্রী সুমি সুলতানা বাদী হয়ে একই এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে মো. বাবুলসহ আরো ৭-৮জনকে আসামী করে মামলা করে। ওই মামলায় কয়েকজন জেল খেটে জামিনে বের হয়। এর মধ্যে বাবুলও একজন।

মঙ্গলবার রাত ৭টার দিকে বাবুলের নেতৃত্বে ৫-৬ জন সন্ত্রাসী অস্ত্র নিয়ে প্রবাসী কামাল উদ্দিনের বাড়িতে যায়। এসময় দরজা খুলতে বললে কামাল উদ্দিনের স্ত্রী সুমি সুলতানা দরজা খোলার সাথে সাথে বাবুল দুটি গুলি করে। গুলি সুমির চোখে ও কানে লাগে। পরক্ষণে ওই সন্ত্রাসীরা পালিয়ে যায়।

পরিবারের লোকজন সুমিকে উদ্ধার করে প্রথমে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সুমির বাম চোখ ও কান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে পরিবারের লোকজন জানায়।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি জেনেছি। পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com