1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে শিশু আহত

  • পোস্টিং সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪

জিয়াউদ্দিন ফারুক :
চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনের চকরিয়ায় চলন্ত ট্রেনের ছাদ থেকে ছিটকে পড়ে এক শিশু আহত হয়েছে । তার নাম রবিউল আওয়াল (১১), পিতার নাম আবু হানিফ, বাড়ি কুমিল্লার দেবিদ্বার উপজেলার আলিয়া মাদ্রাসা এলাকায় বলে জানা গেছে। তার বাবা একজন বাক প্রতিবন্ধী অটোরিকশা চালক।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকাগামী পর্যটক এ´প্রেস চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের পশ্চিম ভিলেজার পাড়া এলাকায় পৌঁছলে ট্রেনের ছাদ থেকে রেললাইনে ছিটকে পড়ে ওই শিশু। এসময় রেললাইন পারাপারের জন্য দাঁড়িয়ে থাকা লোকজন দেখতে পেয়ে ঘটনাস্থল থেকে ওই শিশুকে উদ্ধার করে স্থানীয় লোহাগাড়া উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি করেন।

পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কক্সবাজার রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আবুল হোসেন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই শিশুর পিতার সাথে যোগাযোগ হয়েছে। তার বাড়ি কুমিল্লার দেবিদ্বার থানা এলাকায়। ওই শিশু কক্সবাজার থেকে ছেড়ে আসা পর্যটক এক্সপ্রেসের ছাদে করে চট্টগ্রামের দিকে যাচ্ছিল বলে ধারনা করা হচ্ছে। ছাদ থেকে ছিটকে পড়ে সে গুরুতর আহত হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com