1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত দুই মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আলমগীর, আদালতে অসুস্থ হয়ে চমেকে প্রেরণ মহেশখালীতে চেকপোস্টে ৮ আগ্নেয়াস্ত্র উদ্ধারঃ আটক-২ চকরিয়ায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ: মালুমঘাট ইউনিয়ন বিএনপি নেতার পদ স্থগিত খুটাখালী বেসরকারি বাজার পরিচালনা কমিটি নির্বাচনে বিজয়ী হলেন যারা লামাকে পূর্ণাঙ্গ জেলা ঘোষণার দাবিতে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত লামায় ‘৮নং ইয়াংছা ইউনিয়ন’ গঠনের প্রস্তাব: প্রকাশ্যে গণশুনানি চকরিয়ায় রাতের আঁধারে বিএনপি নেতার জমি দখলের চেষ্টা লামায় দূর্যোগে জীবন রক্ষাকারী সচেতনতামূল কমিউনিটি সভা অনুষ্ঠিত লামায় রূপ কুমার এখন ইসলাম ধর্মে আল আমিন

পেকুয়ায় পাহাড় ধসে মা-মেয়ে-নাতির মর্মান্তিক মৃত্যু

  • পোস্টিং সময় : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪

প্রতিনিধি, পেকুয়া থেকে :

কয়েক দিনের টানা ভারী বর্ষণে পাহাড় ধসে কক্সবাজারের পেকুয়ায় প্রবাসীর স্ত্রী-মেয়ে-নাতনির মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রোববার (১৮ আগস্ট) ভোরে উপজেলার শিলখালী ইউনিয়নের সেগুনবাগিচা ঢালারমূখ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, জারুলবুনিয়া সেগুন বাগিচাস্থ ঢালারমূখ এলাকার বাসিন্দা দুবাই প্রবাসী সরওয়ার কামালের স্ত্রী মমতাজ বেগম (৪০), মেয়ে ময়না (১২) ও নাতনি মাহি (৮)।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থল থেকে নিহত তিনজনের মরদেহ উদ্ধার করে।

নিহতের স্বজনরা জানান, প্রতিদিনের ন্যায় শনিবার রাতেও ঘুমে ছিলেন নিহতেরা। ভোর রাতের দিকে হঠাৎ পাহাড় ধস হলে কংক্রিটের দেয়াল ভেঙে তাদের উপরে পড়লে ঘটনাস্থলে তাদের মর্মান্তিক মৃত্যু ঘটে। পরে স্থানীয়রা চাপা পড়া অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াছ বলেন, সকালে শিলখালী এলাকায় পাহাড় ধসে একই পরিবারের তিনজনে মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com