1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

চকরিয়ায় বন্যার পানিতে শিশুর মৃত্যু, বন্যার্তদের জন্য ২০ টন চাল বরাদ্দ

  • পোস্টিং সময় : শুক্রবার, ২৩ আগস্ট, ২০২৪

জিয়াউদ্দিন ফারুক, চকরিয়া :
কক্সবাজারের চকরিয়ায় বন্যার পানিতে ডুবে মো. হাবিব (১৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড পহরচাঁদা বিবিরখিল এলাকায় এ ঘটনা ঘটে। হাবিব ওই এলাকার মো. জসিম উদ্দিনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য আবদুস শুক্কুর বলেন, সকাল সাড়ে ১১টার দিকে তিন শিশু একসাথে বাড়ি থেকে বের হয়ে পহরচাঁদা বাজারের দিকে যাচ্ছিলেন।
এসময় সড়কের উপর দিয়ে যাওয়া বন্যার পানিতে ভেসে যায় তিন শিশু। দুই শিশু সাঁতরিয়ে বেঁচে গেলেও হাবিব পানিতে  ভেসে গিয়ে পানিতে ডুবে মারা যায়।

বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বন্যাদুর্গতদের জন্য ২০ মেট্রিক টন চাউল বরাদ্দ

চকরিয়ায় বন্যাদুর্গতদের জন্য সরকার জরুরি সাহায্য হিসেবে  ২০ মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছে।

শুক্রবার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।  জানা যায়, গত কয়েকদিনের ভারী বৃষ্টি ও পাহাড়ী ঢলে উপজেলার বিস্তির্ণ এলাকা প্লাবিত হয়েছে। এতে ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়। উপজেলায় প্রশাসন জরুরি ভিত্তিতে ২০ মেট্রিক টন চাউল বরাদ্দ দিয়েছে।

চকরিয়া উপজেলায় একটি পৌরসভা ও ১৮ টি ইউনিয়ন রয়েছে।  পৌরসভা ছাড়া ১৬ ইউনিয়নে ১ টন করে, হারবাং ও বরইতলী ইউনিয়নে ২ টন করে চাউল বরাদ্দ দেওয়া হয়েছে বলে চকরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা  মো. আবুল হাসনাত সরকার নিশ্চিত করেছেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com