1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি

চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন যুবক ট্রেনে কাটা পড়ে নিহত

  • পোস্টিং সময় : শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়ায় মানসিক ভারসাম্যহীন যুবক মো. ইব্রাহিম (৩৫) ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন। শুক্রবার রাতে চকরিয়া পৌরসভার পশ্চিম করাইয়াঘোনা হামিদআলী পাড়া এলাকার রেললাইনে এ দূর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের করাইয়াঘোনা এলাকার মো. জামাল হোসেনের ছেলে।

জানা যায়, শুক্রবার (৬ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে যুবক ইব্রাহিম ট্রেনে কাটা পড়েন।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম  শহিদুল ইসলাম। তিনি জানান, একটি ট্রেন কক্সবাজার থেকে চট্টগ্রাম আসার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ইব্রাহিম একজন মানসিক প্রতিবন্ধী, ভবঘুরে জীবন যাপন করতেন। শুক্রবার রাতে উদ্দেশ্যবিহীন ঘোরাঘুরির এক পর্যায়ে রেললাইনে এসে বসে পড়ন। ট্রেন আসলে ইব্রাহিম হয়তোবা মনে করেছে সাধারণ কোন গাড়ি  তাই রেললাইন থেকে আর সরে পড়েনি। হঠাৎ চট্টগ্রামগামী ট্রেনটি এসে পড়লে লাইনে কাটা পড়ে ইব্রাহিম ঘটনাস্থলে মারা যান। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com