1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাঁশ শ্রমিক আব্বাস উদ্দীনের জীবন সংগ্রামের গল্প চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার

জিয়ার মাজার সরানোর পরিকল্পনা চূড়ান্ত করেছিলেন শেখ হাসিনা

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০২৪

অনলাইন ডেস্ক : শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর চন্দ্রিমা উদ্যান থেকে বগুড়ায় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ নিয়ে কয়েক বছর ধরেই আওয়ামী লীগ সরকারে আলোচনা ছিল। শেষ মুহূর্তে পরিকল্পনাও চূড়ান্ত হয়েছিল, যা আগামী বছরের গোড়ার দিকে বাস্তবায়ন করা হতো।

তবে তার সেই ইচ্ছা বাস্তব হওয়ার আগেই গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যেতে হয় তাকে।

মানবজমিনের বরাতে জানা যায়, জিয়াউর রহমানের কবর স্থানান্তর করতে গণভবনে একাধিক বৈঠক হয়। বৈঠকে আগামী বছরে বগুড়ায় কবর সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। শেখ হাসিনার একান্ত ইচ্ছায় এই পরিকল্পনা নেওয়া হয়েছিল।

কয়েক বছর ধরে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে কথা বলছিলেন আওয়ামী লীগের নেতারা। এ নিয়ে জাতীয় সংসদেও আলোচনা হয়। শেখ হাসিনা নিজেও বিভিন্ন অনুষ্ঠানে জিয়াউর রহমানের কবর নিয়ে কথা বলেন। শেখ হাসিনার বক্তব্যের সূত্র ধরে দলটির নেতারাও এ বিষয়ে সক্রিয় হন। কবরে জিয়াউর রহমানের লাশ নেই এমন কটাক্ষও করেন শেখ হাসিনাসহ দলের নেতারা।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com