1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে বাইক দূর্ঘটনায় যুবক নিহত

  • পোস্টিং সময় : রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০২৪

নিজস্ব প্রতিবেদক :

চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে ডাম্পারের ধাক্কায় আবুল খায়ের কোম্পানির এসআর নিহত

আজ রবিবার সকাল ৯ টায় চকরিয়া কোরক বিদ্যাপীঠের সামনে ইটভর্তি ডাম্পারের ধাক্কায় মোটর সাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছে।

নিহত যুবকের নাম মো. জুয়েল (২২)। তিনি চকরিয়া পৌরসভা ৩নং ওয়ার্ড ফুলতলা নিবাসী মরহুম এ বি এম শামসুদ্দীন পেশকারের ছেলে।

তিনি আবুল খাইর কোম্পানির এসআর হিসেবে কর্মরত ছিলেন।

দুর্ঘটনাস্থলে গিয়ে জানা যায়, শামসুদ্দীন পেশাকারের মৃত্যুর পর পরিবারের হাল ধরতে লেখাপড়া ছেড়ে সিগারেট কোম্পানীতে বিক্রয় প্রতিনিধি হিসেবে চাকুরী নেন জুয়েল। অন্যান্য দিনের মতো জুয়েল তার নতুন মোটরসাইকেল চালিয়ে সিগারেট বিক্রি করার জন্য কোরক বিদ্যাপীঠ সড়ক দিয়ে যাচ্ছিল। এসময় স্কুলের সামনে একই দিক দিয়ে আসা ডাম্পার ও মোটর সাইকেল পাশাপাশি ধাক্কা লাগে। এসময় মোটর সাইকেল আরোহী ডাম্পারের নিচে চাপা পড়ে ঘটনাস্থলে মারা যান।

দুর্ঘটনার পরপরই সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

পরে চকরিয়া থানা পুলিশ গাড়ি দু’টি জব্ধ করে এবং লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com