1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার লামায় পাহাড়ধসে নিহতদের পরিবারের পাশে এমপি সাচিং প্রু জেরি বমু বিলছড়িত পশ্চিম পাড়ায় টিপুর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ

মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

নিজস্ব প্রতিবেদক ::

কক্সবাজারের চকরিয়ায় স্কুল ছাত্র ৪ কিশোরকে অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবির অভিযোগ পাওয়া গেছে। গত রবিবার (৩১ মে) সকালে মালয়েশিয়া নেয়ার প্রলোভনে বাড়ি থেকে ডেকে নিয়ে অপহরণের পর থানা পুলিশকে লিখিতভাবে জানানো হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত অপহৃত কিশোরদের উদ্ধার করা সম্ভব হয়নি।

জানা যায়, উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ে অষ্টম শ্রেণিতে পড়ুয়া ৪ কিশোরকে অপহরণ করে ০১৩৪৮৯৮৪৩৫০ নম্বর থেকে কল করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। এবিষয়ে ভুক্তভোগীর পরিবার রবিবার (৩১ মে) চকরিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অপহরণকারী চক্র কিশোরদের কব্জায় নিয়ে একসাথে ৪ কিশোরের ছবি পাঠিয়ে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন। যদি মুক্তিপণ সঠিক সময়ে দিতে না পারে অপহৃতদের প্রাণহানি ও মালেশিয়া পাচার করা সহ নানারকম হুমকি দিয়েছে ভুক্তভোগী পরিবারকে।

অপহৃতরা কিশোররা হলো: শাহারিয়ার কবির সোহাগ (১৪), মোহাম্মদ শহীদ হোসেন (১৪), মোহাম্মদ মাহিম (১৩) ও ইসাদুল হোছাইন হামিম (১৫)। তারা সকলেই উপজেলার কাকারা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

অপহৃতদের অভিভাবকরা থানায় প্রদত্ত যৌথ আবেদনে স্থানীয় দক্ষিণ সুরাজপুর এলাকার মোহাম্মদ ইউসুফ (৪৭), তার ছেলে ইসরাক হোসেন (২০) ও স্ত্রী তানিয়া বেগম অপহরণ কান্ডে জড়িত বলে অভিযোগ করা হয়েছে। অভিভাবকগণ জানিয়েছেন, অপহরণকারীরা বর্তমানে সরাসরি ফোন না করে ভয়েস পাঠিয়ে মুক্তিপণের জন্য যোগাযোগ রাখছে। তবে তাও সরাসরি নয় ভায়া মালয়েশিয়া হয়ে হোয়াটসঅ্যাপ মারফত।

এবিষয়ে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মনির হোসেন জানান, পুলিশ দেশ বিদেশের অপহরণ চক্রকে সনাক্তকরণে কাজ চালিয়ে যাচ্ছে।  ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com