1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
ডুলাহাজারায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা লামায় ১ লাখ ৮০ হাজার ঘনফুট অবৈধ বালু জব্দ চকরিয়ায় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মহেশখালীতে সৎ ভাইয়ের ইটের আঘাতে বড়ভাই নিহত পেকুয়ায় আগুনে বসতঘর পুড়ে ছাইঃ নগদ টাকাসহ ক্ষয়ক্ষতি ১০ লাখ টাকা চকরিয়ায় হস্তশিল্প ও দেশীয় পণ্য উৎপাদনমুখী সমবায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত পেকুয়ায় সোনালী ব্যাংকের কৃষিঋণে কর্মকর্তাদের বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ টেকনাফ থেকে যাত্রা ছিল মালয়েশিয়া;কিন্তু ৭২যাত্রীকে ৭দিন পর নামিয়ে দিল লাবনী পয়েন্টঃআটক-২৮ মহেশখালীতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্র সহ ২জনকে আটক করেন কোস্ট গার্ড চকরিয়ায় তৃতীয়বারের মতো নব প্রজন্ম নূরানী মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন 

দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

  • পোস্টিং সময় : বুধবার, ২৭ মে, ২০২৬

নিজস্ব প্রতিবেদকঃ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষ্যে নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসন সহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় মন্ত্রী বলেন, পবিত্র ঈদ-উল-আযহা আমাদের ত্যাগ, সংযম, আত্মশুদ্ধি, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ ও মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের সুমহান শিক্ষা দেয়। একইসঙ্গে ব্যক্তিজীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় নৈতিকতা, দায়িত্ববোধ এবং মানবকল্যাণে আত্মনিয়োগের প্রেরণা জোগায়। তিনি বলেন, ঈদের আনন্দ তখনই পরিপূর্ণতা লাভ করে যখন সমাজের সকল শ্রেণি-পেশার মানুষ সেই আনন্দে সমভাবে অংশ নিতে পারে। পবিত্র ঈদ উল আযহা উপলক্ষ্যে তিনি বিত্তশালী ও সামর্থ্যবানদের প্রতি সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, নিরাপদ, আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপনে প্রশাসন, পুলিশ সহ সরকারের বিভিন্ন সংস্থা নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যবিধি মেনে পরিবেশবান্ধব উপায়ে কোরবানি সম্পন্ন করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান।

মন্ত্রী আরো বলেন, শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি বৈষম্যহীন ও নিরাপদ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পবিত্র ঈদ-উল-আযহার শিক্ষা আমাদের সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ। তিনি দেশবাসীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করেন এবং সবাই যেন নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারে- সে প্রত্যাশা ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com