নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
গত সোমবার রাতে চকরিয়া পৌরসভার আমান্যার চর ব্রীজ সংলগ্ন এলাকায় চকরিয়া-বেতুয়া বাজার সড়কে ডাকাতির উদ্দেশ্যে অবস্থানকালে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন-আইয়ূব আলী (৪২),ইব্রাহিম সোহেল (২৭),আবু হানিফ (২৯),সাইফুল ইসলাম (২০) ও নাজিম উদ্দিন (৪৮)।
এবিষয়ে চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মনির হোসেন বলেন-গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টহল টিম তাৎক্ষণিক ঘটনাস্হলে পৌঁছলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় ১টি সিএনজি অটোরিকশাসহ তাদের হেফাজত থাকা ১টি কোড়াবাড়ি,১টি লোহার খন্তি,১টি ধারালো ছোরা, ১টি ধারালো দা এবং ডাকাতির কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করার পর ৫জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতরা স্বীকার করেছে তাদের উদ্দেশ্য বিভিন্ন যানবাহনের যাত্রীদেরকে ডাকাতি করা। এ ঘটনায় গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে চকরিয়া থানার মামলা রুজু করা হয়েছে।
Leave a Reply