1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

সেনা কর্মকর্তা হত্যার প্রতিবাদে মালুমঘাটে সমাবেশ ও মিছিল

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ডাকাতি প্রতিরোধ ও অস্ত্র উদ্ধার অভিযান পরিচালনা করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে নিহত হয়েছেন সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম ছরোয়ার নির্জন (২৩)। পরে অস্ত্রসহ তিনজন ডাকাতকে জনগণের সহযোগিতায় আটক করা হয়।

মঙ্গলবার ভোররাত ৪টার দিকে ডুলাহাজারার ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকায় এ ঘটনা ঘটিয়েছে সন্ত্রাসীরা। এই মর্মান্তিক ঘটনার প্রতিবাদে মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে প্রতিবাদ সমাবেশ করেছেন এলাকার শান্তিপ্রিয় সর্বস্তরের জনগণ। ভয় ভীতি দুর করি,সন্ত্রাসমুক্ত ডুলাহাজারা-মালুমঘাট গড়ি শ্লোগানে বিশাল মিছিল বের করা হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তরা বলেন, একজন সেনা কর্মকর্তাকে হত্যার মতো দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের যেকোন মূল্যে পাকড়াও করতে হবে। অন্যথায় এসব চোর,ডাকাত, সন্ত্রাসীদের অপতৎপরতা আরো বেড়ে যাবে।

সমাবেশে বক্তব্য রাখেন -ডুলাহাজারা ইউপির প্যানেল চেয়ারম্যান রিয়াজ উদ্দিন শিপু, মেম্বার আবু ছালেহ, মেম্বার ফরিদ উদ্দিন, মালুমঘাট সাংগঠনিক বিএনপির জসিম উদ্দিন, ব্লাড ব্যাংক সোসাইটির প্রতিষ্ঠাতা সমন্বয়ক মিজানূর রহমান উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com