1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

লেফটেন্যান্ট তানজিম হত্যায় জড়িত ডাকাত নাছির সহযোগীসহ গ্রেপ্তার

  • পোস্টিং সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

চকরিয়ায় সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নাছির উদ্দিন ওরফে ডাকাত নাছির ও অপর সহযোগী ডাকাত এনামকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার ভোরে চকরিয়ার কাহারিয়া ঘোনা নামক এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে যৌথবাহিনী। এ সময় তাঁদের কাছ থেকে দুটি দেশীয় তৈরি অস্ত্র ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

র‍্যাবের জ্যেষ্ঠ সহকারী পরিচালক মো. আবুল কালাম চৌধুরী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুজনই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত থাকার কথা স্বীকার করেছে। ডাকাত নাছির সেনা কর্মকতা তানজিমকে গলায় ছুরি দিয়ে আঘাত করে। তাঁকে সহযোগিতা করেন ডাকাত এনাম।

এর আগে বৃহস্পতিবার যৌথবাহিনীর অভিযানে আরেক আসামি মো. সাদেক গ্রেপ্তার হন। মঙ্গলবার যৌথবাহিনীর অভিযানে গ্রেপ্তার করা হয় আরও ৬ জনকে। এ নিয়ে সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় মোট নয়জন গ্রেপ্তার হলো।

গেল সোমবার দিবাগত রাত ৩টার দিকে চকরিয়ার ডুলহাজারায় অভিযান পরিচালনা করতে গিয়ে ডাকাত দলের ছুরিকাঘাতে মারা যান সেনা কর্মকর্তা তানজিম সরোয়ার নির্জন। এ ঘটনায় চকরিয়া দুটি মামলা দায়ের হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com