1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

  • পোস্টিং সময় : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়া :
কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারায় ট্রাকের চাপায় ফাহমিদুল হাসান তামিম(২২) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে চট্রগ্রাম-কক্সবাজার মহাসড়কস্হ ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটেছে।

নিহত-ফাহমিদুল হাসান তামিম (২২) উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার মৃত রুহুল আমিন সওদাগরের ছেলে।

দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন মালুমঘাট হাইওয়ে থানা ইন্সপেক্টর (ইনচার্জ) মনিরুজ্জামান।

স্হানীয়দের বরাত দিয়ে তিনি জানান-মোটরসাইকেল আরোহী তামিম মালুমঘাট ষ্টেশন থেকে বাড়ী ফিরার পথে ঘটনাস্থলে পৌঁছলে এসময় একটি পাওয়ার টিলার গাড়ীর সঙ্গে হয়তো ধাক্কা লাগে।এমতাবস্থায় মোটরসাইকেল থেকে তামিম ছিড়কে সড়কে পড়লে এসময় বেপরোয়া গতিতে আসা একটি ট্রাকগাড়ীর চাপায় পড়ে সে ঘটনাস্হলে মারা যায়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেন এবং দূর্ঘটনা কবলিত ট্রাক গাড়ীটি জব্দের চেষ্টা চলছে।পরবর্তীতে দূর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com