1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় ৯১টি মন্দির কমিটির মাঝে ৪৩ মেট্রিক টন চাউল বিতরণ

  • পোস্টিং সময় : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়া:

শারদীয় দুর্গোৎসবকে সামনে রেখে সরকারীভাবে দেওয়া চকরিয়ায় ৪৭টি প্রতিমাপূজা ও ৪৪টি গটপূজার মোট ৯১টি পূজার কমিটির সভাপতির মাঝে ৪৩ মেট্রিক টন চাউল বিতরণের জন্য ডিও বিতরণ সম্পন্ন হয়েছে।

সোমবার (৭ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ডিও বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম।
চাউল বিতরণ ডিও হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেন উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি তপন দাশ।

তিনি জানান,সরকারীভাবে বরাদ্দ দেওয়া চাউল উপজেলা প্রশাসনের সহযোগিতায় সুষ্ঠুভাবে পেয়ে সুষমভাবে বন্টন করতে পেরে আমি সন্তুষ্ট। এজন্য সরকার এবং প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি কেননা উপজেলাতে ৪৭টি প্রতিমাপূজা ও ৪৪টি গটপূজা অনুষ্ঠিত হবে। এছাড়া মোট ৯১টি পূজা উদযাপন কমিটির সভাপতি সহ নেতৃবৃন্দদের ডেকে ৪৩মেট্রিক টন চাউল এর সুষম বন্টনের ডিও ইউএনও মহোদয়ের মাধ্যমে হস্তান্তর করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন চকরিয়া পৌরসভা বিএনপির সভাপতি ও চকরিয়া পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম হায়দার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন (পিআইও) আবুল হাসনাত সরকার, পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি টিটু বসাক সহ বিভিন্ন মন্দির ও মণ্ডপ কমিটি এবং পুজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com