1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় পুকুরে ডুবে শিশু হাবিবার মৃত্যু

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪

ছোটন কান্তি নাথ :

কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকায় বাড়ির পাশে পুকুরে ডুবে সাবরিনা হক হাবিবা (২) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকাল তিনটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত শিশু হাবিবা ফাঁসিয়াখালী ইউনিয়নের নোয়াপাড়া এলাকার বাসিন্দা ও শিক্ষক হাফেজ হাফিজুল হকের কন্যা।

ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, মঙ্গলবার বিকাল তিনটার দিকে বাড়ির উঠানে খেলা করছিল হাবিবা। একপর্যায়ে পরিবার সদস্যদের অগোচরে শিশু হাবিবা হেঁটে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। পরে পরিবার ও প্রতিবেশি লোকজন পুকুর থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে। ##

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com