1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

খুটাখালীতে নানী শাশুড়ীকে খুন

  • পোস্টিং সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

চকরিয়া উপজেলার খুটাখালীতে নাতি জামাইয়ের হাতে খুন হলো গোলতাজ বেগম (৬৫)। সোমবার (১৪ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে খুটাখালীর তমতলা গ্রামে এঘটনা ঘটেছে।

জানা যায়, নাতী জামাতা মোঃ আব্দুল্লাহ (২৮) নানী শ্বাশুড়ির মাথায় আঘাত করে পালিয়ে গেলেও পরে জনডার হাতে আটক হয়েছে। নিহত গোলতাজ বেগম খুটাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব নয়াপাড়া-তমতলা এলাকার মৃত আবুল কাশেমের স্ত্রী।

ঘাতক-মোঃ আব্দুল্লাহ (২৮) ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের পূর্ব গোমাতলী বার- আউলিয়ারপাড়া এলাকার মৃত জকরিয়ার ছেলে। সে কক্সবাজার তারাবনিয়ারছড়া নুরুল কোরআন হাফেজ খানার শিক্ষক।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন স্হানীয় মেম্বার জিশান শাহরিয়ার। তিনি জানান, বিকেল সাড়ে ৪টার সময় নিহত নানীশাশুড়ীর সাথে ঘাতক আব্দুল্লাহর তর্কাতর্কিতে লিপ্ত হয়।এমতাবস্থায় সে রাগের মাথায় লোহার রড় দিয়ে নানীর মাথায় স্বজোরে আঘাত করে। আঘাতে নানী মাটিতে লুটিয়ে পড়লে নিহত পরিবারসহ পাশ্ববর্তী লোকজন তাকে ধরে ফেলে। আহতকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাকালী সময় সন্ধ্যা ৬টার দিকে বৃদ্ধা গোলতাজ মারা যান। পরে স্হানীয়দের সহযোগিতায় আমরা ঘাতক আব্দুল্লাহকে ধরে ইউনিয়ন পরিষদের এনে চেয়ারম্যানের উপস্থিতিতে চকরিয়া থানার এসআই মিজানুর রহমানকে হস্তান্তর করি।

ঘাতক-মোঃ আব্দুল্লাহর স্বীকারোক্তি দিয়ে বলেন, স্ত্রীর সাথে মনোমালিন্যতার কারণে দুইমাস যাবৎ স্ত্রী নাইরা জান্নাত খুটাখালীতে থেকে যায়। তাই আমি গোলতাজ বেগমের নাম ধরে মুঠোফোনে আমার স্ত্রীকে গালি দিই। পরে তারা আমার ঘরের ফার্নিচার নিয়ে আসেন। সে জন্য আমি এখানে এসে নানীর সাথে তর্কাতর্কি করি। এসময় রাগে নানীশাশুড়ীর মাথায় লোহার রড় দিয়ে তিনটি আঘাত করেছি। বেঁচে আছে কিনা জানি না।

চকরিয়া থানার এসআই মিজানুর রহমান বলেন, নানীশাশুড়ীকে মাথায় আঘাত করে খুন করার দায়ে স্হানীয় মেম্বার জিশান শাহরিয়ার এলাকাবাসীর সহযোগিতায় ধরে ঘাতক আব্দুল্লাহকে আমার কাছে হস্তান্তর করেছেন। আমি নিহতের পরিবারকে মামলা করার জন্য থানায় আসতে বলেছি।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com