1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান :: ১টি গাড়ী ও ২মেশিন জব্দ,১টি মেশিন ধ্বংস

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

চকরিয়া উপজেলার হারবাং,ডুলাহাজারা ও খুটাখালী এলাকায় পৃথকভাবে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে ১টি ডাম্পার গাড়ী,২টি ড্রেজার মেশিন জব্দ ও ১টি মেশিন ধ্বংস করা হয়েছে।
মঙ্গলবার (১৫ অক্টোবর) দুপুরে হারবাং,বিকেল ৪টায় ডুলাহাজার ও সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে খুটাখালীতে অভিযান পরিচালনা করেন,ভ্রাম্যমাণ্য আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ এরফান উদ্দিন।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন-উপজেলার হারবাং ইউনিয়নের ভিলেজার পাড়া নামক স্হানের ছড়া থেকে ১টি ড্রেজার মেশিন ধ্বংস করে দিয়েছি। এটি উঠানোর মত সুযোগ ছিলনা। তাছাড়া ওই স্হান থেকে বালু উত্তোলনের বিষয়ে পরিবেশের মামলাও রয়েছে।পরে ডুলাহাজারা ইউনিয়নস্হ সাফারী পার্কের পূর্বপাশে লাগোয়া দাঙ্গারবিলস্হ চলমান ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচারকারী ১টি ডাম্পার গাড়ী আটক করি ও খুটাখালীর বাজারস্হ মহাসড়কের ব্রীজ লাগোয়া পূর্বপাশে ছড়া থেকে বালু উত্তোলনের সময় ২টি ড্রেজার মেশিন জব্দ করা হয়েছে। এসবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান এ কর্মকর্তা।
অভিযানে চিরিংগা ইউনিয়ন ভূমি অফিসের তফসিলদার মনছুর আলম,খুটাখালী ইউনিয়ন ভূমি অফিসের কর্মচারীসহ আনসার সদস্যরা নেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com