1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

ট্রেনের ধাক্কায় আহত হাতিটি অবশেষে মারা গেছে

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়াঃ

চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের চকরিয়ার সীমানাবর্তী চুনতি রেঞ্জাধিন গহীন অভয়ারণ্যের এক বুনোহাতি রেলের ধাক্কায় গুরুতর আহত হয়ে অবশেষে মারা গেছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে ডুলাহাজারা সাফারী পার্কে চিকিৎসাধিন অবস্হায় মারা যায়।
হাতির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন পার্কের তত্বাবধায়ক রেঞ্জকর্মকর্তা মাজহারুল ইসলাম।

বিভিন্ন সূত্রে প্রাপ্ত তথ্যে জানা যায়, গত রোববার রাতে হাতিটি রেললাইন অতিক্রম করার সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়। পরে সংশ্লিষ্ট রেঞ্জের স্টাফ ও চট্টগ্রাম বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের সহযোগিতায় ডুলাহাজারা সাফারী পার্কের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়।

পার্কের চিকিৎসক জুলকার নাইন বলেন-আহত হাতিটির মেরুদণ্ড, মাথা ও পায়ে মারাত্মক আঘাতজনিত কারণে মারা যায়। পরে ময়না তদন্ত শেষে হাতিটি মাটিতে পুঁতে ফেলা হয়।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com