1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
লামা সদর ইউনিয়নে পাহাড় ধ্বসে রাস্তা ক্ষয়ক্ষতি বিলছড়িতে বন্যায় কৃষক আজিজ এর ক্ষেত নষ্ট ; আড়াই লাখ টাকার ক্ষতি চকরিয়ায় কাভার্ডভ্যান ও সিএনজি গাড়ীর মুখোমুখি সংঘর্ষে নিহত-১,আহত-৩ বন্যা পরিস্থিতির স্হায়ী সমাধানে সরকার বৃহৎ পরিকল্পনা হাতে নিয়েছেন-স্বরাষ্ট্রমন্ত্রী বমু বিলছড়িতে সাবেক চেয়ারম্যান আব্দুল মতলব এর ত্রাণ পেল ৬০০ পরিবার বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন করা হবে, এনজিও ঋণের কিস্তি ও সুদ এক মাস মওকুফ: প্রতিমন্ত্রী মীর হেলাল চকরিয়ার ফাঁসিয়াখালীতে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ ও কুমারীছড়া ভাঙন পরিদর্শন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী “চকরিয়া-মাতামুহুরী” বন্যায় ১৭৮০ পুকুর বা মৎস্যঘের ভেসে কোটি টাকার ক্ষয়ক্ষতিঃ চাষিদের মাথায় হাত চকরিয়ায় প্রধান শিক্ষকের ৪ লাখ টাকা ছিনতাই, মারধরের অভিযোগ পশ্চিম পাড়া আনোয়ার মেম্বার এর চাউল পেল ৭০ পরিবার

চকরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ

  • পোস্টিং সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়াঃ

চকরিয়া উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্য চাষিদের মাঝে বিনামূল্যে মাছের পোনা বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলা চত্বরে পোনা বিতরণ সম্পন্ন হয়।পোনা বিতরণ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম। তবে উপজেলা মৎস দপ্তর এই অনুষ্ঠান আয়োজন করে।

মৎস দপ্তরের অফিস সূত্র মতে-সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত চকরিয়া উপজেলার ১৮ ইউনিয়ন ও ১টি পৌরসভা মিলে ১৮৩ জন চাষিকে ৪কেজি করে রুই জাতীয় মাছের পোনা মিলে মোট ৭৩৫ কেজি পোনা বিনামূল্যে বিতরণ সম্পন্ন করা হয়েছে।

বিতরণকালে,মোঃ আনোয়ারুল আমিন, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, মো: ফারহান তাজিম, সহকারী পরিচালক, সামুদ্রিক মৎস্য জরীপ ব্যবস্থাপনা ইউনিট, চট্টগ্রাম (সদ্য সাবেক সিনিয়র উপজেলা মৎস্য অফিসার, চকরিয়া), মো: জেড এম মোছাদ্দেকুল ইসলাম, মেরিন ফিশারিজ অফিসার, উপজেলা মৎস্য দপ্তর, উপজেলা প্রাণিসম্পদ এবং উপজেলা কৃষি অফিসারের প্রতিনিধি, উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com