1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত লামায় অবৈধভাবে বালু উত্তোলনে অভিযান, ৫ শ্যালো মেশিন ও বালু জব্দ

চকরিয়ায় বন্যহাতির আক্রমণে বৃদ্ধার মৃত্যু

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪
 নিজস্ব প্রতিবেদক :

কক্সবাজারের চকরিয়ায় বন্যহাতির আক্রমণে তাহেরা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২১ অক্টোবর) রাতে ডুলাহাজারা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মালুমঘাট চা-বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তাহেরা বেগম ওই এলাকার সুলতান আহমদের স্ত্রী।

স্থানীয়রা জানান, রাতে পাহাড় থেকে একটি হাতি জনবসতি এলাকায় আসার খবরে অনেক মানুষ দেখার জন্য ঘরের বের হন। এসময় ওই বৃদ্ধাও হাতি দেখার জন্য রাস্তায় বের হন। কিন্তু দুর্ভাগ্য তিনি বন্যহাতির সামনে পড়ে যান। এ সময় হাতি তাকে শুঁড় দিয়ে ধরে পায়ের নিচে পিষ্ট করে। এতে ঘটনাস্থলেই তাহেরা বেগমের মৃত্যু ঘটে।

কক্সবাজার উত্তর বনবিভাগের ফাঁসিয়াখালী বনরেঞ্জ কর্মকর্তা মেহেরাজ উদ্দিন বলেন, এ ব্যাপারে চকরিয়া থানায় সাধারণ ডায়েরি ( জিডি) করা হয়েছে। বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষের দৃষ্টি গোচর করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com