1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ
চকরিয়ায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকের বড়িতে দুর্ধর্ষ চুরি নিয়ে গেছে স্বর্ণালংকার-টাকা ও মুল্যবান সামগ্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত সিঙ্গাপুরে আন্তর্জাতিক এসজিপিতে কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মাইন বিষ্ফোরণে কিশোর নিহত মালয়েশিয়া নেয়ার প্রলোভনে চকরিয়ায় ৪ কিশোর অপহরণ করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি চকরিয়ায় সাব-স্টেশন কর্মচারীদের বেতনের ১৯ লাখ টাকা লুটের ঘটনায় একজন গ্রেফতার দেশবাসীকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী চকরিয়ায় ডাকাতির প্রস্তুতিকালে অটোরিকশা ও দেশীয় অস্ত্রসহ ৫জন গ্রেফতার ঈদগাঁওতে ট্রাকভর্তি ১০টি বার্মিজ গরু জব্দ, চালক গ্রেপ্তার মহাসড়কের মালুমঘাটে অজ্ঞাত গাড়ীর ধাক্কায় ট্রলি চালক নিহত

লেফটেন্যান্ট তানজিম হত্যার আসামী ভিন্ডি কামাল গ্রেপ্তার

  • পোস্টিং সময় : শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

কক্সবাজারের চকরিয়ায় শহীদ লেফটেন্যান্ট তানজিম সরোয়ার নির্জন (২৩) হত্যার আরেক আসামী কামাল উদ্দিন প্রকাশ ভিন্ডি কামাল (৩৫) কে গ্রেপ্তার করেছেন বাংলাদেশ সেনাবাহিনী।

শুক্রবার( ২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার ডুলাহাজারার রংমহল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কামাল উদ্দিন প্রকাশ ভিন্ডি কামাল (৩৫) চকরিয়া উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের রংমহল এলাকার নুরুল আলমের ছেলে।

সেনাবাহিনীর ভেরিফাইড আইডিতে দেওয়া ব্রিফিং তথ্যমতে-চকরিয়ায় ডাকাতি প্রতিরোধ অভিযান পরিচালনার সময় বাংলাদেশ সেনাবাহিনীর লেফটেন্যান্ট তানজিম ছারোয়ার নির্জন (২৩) ডাকাতের আঘাতে শহীদ হন। এই ঘটনার সাথে সম্পৃক্ত দুষ্কৃতিকারী ডাকাত কামাল উদ্দিন প্রকাশ ভিন্ডি কামাল (৩৫)কে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করেছেন সেনাবাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামী কামাল লেফটেন্যান্ট তানজিম হত্যার সাথে সম্পৃক্ততায জড়িত বলে স্বীকার করেছেন। এপর্যন্ত ওই হত্যাকাণ্ডের সাথে জড়িত ১২ জন ডাকাতকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী। তবে তিন জন সরাসরি জড়িত। অবশিষ্ট ডাকাতদের ধরার অভিযান অব্যাহত রেখেছেন।

উল্লেখ্য, গ্রেফতারকৃতকে চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে গত ২৫ সেপ্টেম্বর সেনাবাহিনীর পক্ষ থেকে চকরিয়া থানায় মামলা দায়ের করা হয়েছিল।

চকরিয়া থানার অফিসার ইনর্চাজ (ওসি) মনজুরুল কাদের ভূইঁয়া বলেন-শহীদ লেফটেন্যান্ট তানজিম হত্যার আটককৃত আসামী ভিন্ডি কামালকে থানায় হস্তান্তর করেন সেনাবাহিনী।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com