1. coxsbazarshomachar@gmail.com : admin :
সদ্য পাওয়াঃ

চকরিয়া থানা পুলিশের অভিযানে আটক-৮

  • পোস্টিং সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪

জিয়াউল হক জিয়া :

চকরিয়া থানা পুলিশের অভিযানে এক রাতে বিভিন্ন ইউনিয়ন থেকে গ্রেপ্তারি পরোয়ানাভূক্ত ৮ জন আসামীকে আটক করা হয়েছে।

সোমবার রাত থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত চকরিয়া থানার পুলিশ এ অভিযান পরিচালনা করে।

আটককৃত আসামীরা হলেন-মোঃ ফরিদুল আলম (৪২)
উপজেলার ডুলাহাজারা ইউপির ৭নং ওয়ার্ডের পূর্ব মাইজপাড়া এলাকার মৃত লাল মিয়ার ছেলে। মোঃ তারেক (১৯) একই ইউপির ৪নং ওয়ার্ডের উলুবনিয়া এলাকার ফরিদুল আলমের ছেলে। তানজিম হোসাইন তামিম (১৯) একই এলাকার উলুবনিয়ার আবদুল মোনাফের ছেলে। কফিল উদ্দিন (৩০) পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম বাটাখালী এলাকার শামশুল আলমের ছেলে।মোহাম্মদ আলী লিটন (৩৫) খুটাখালী ইউপির ৬নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার মৃত বশির ড্রাইভারের ছেলে। মোঃ গিয়াস উদ্দিন প্রঃ মোঃ গিয়াস উদ্দিন বাবুল (৪৩) পূর্ব বড়ভেওলা ইউপির ৬নং ওয়ার্ডের ব্রাহ্মণপাড়ার নজির আহমেদের ছেলে। মোঃ হেলাল উদ্দিন প্রঃ হেলাল ডাকাত (৩২) চিরিংগা ইউপির ৬নং ওয়ার্ডের সওদাগর ঘোনার হাজী নজু মিয়ার ছেলে ও মোঃ শোয়াইব,কোণাখালী ইউপির ৯নং ওয়ার্ডের জঙ্গলকাটা এলাকার মোক্তার আহমদের ছেলে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের ভূইঁয়া জানান-মোঃ ফরিদুল আলম (৪২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৬৪/২৪,মোঃ তারেক (১৯) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,তানজিম হোসাইন তামিম (১৯) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪, কফিল উদ্দিন (৩০) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,মোঃ হেলাল উদ্দিন প্রঃ হেলাল ডাকাত (৩২) এর বিরুদ্ধে থানার মামলা নং-৩/২৪,মোহাম্মদ আলী লিটন (৩৫) এর বিরুদ্ধে সিআর মামলা,মোঃ গিয়াস উদ্দিন প্রঃ মোঃ গিয়াস উদ্দিন বাবুল (৪৩) এর বিরুদ্ধে সিআর মামলা ও মোঃ শোয়াইব এর বিরুদ্ধে সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানা থাকায় আটক করা হয়েছে।
মঙ্গলবার দুপুরে ধৃত আসামীদের কে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।

সোস্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
সর্বস্বত্ত্ব সংরক্ষিত © ২০২৩ কক্সবাজার সমাচার
Site Customized By NewsTech.Com