জিয়াউল হক জিয়াঃ
কক্সবাজারের চকরিয়ায় বিএসটিআই নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি ও পরিবেশন করার দায়ে পৃথকভাবে দুই বেকারিকে নগদ এক লাখ টাকা জরিমানা করে নগদ আদায় করেন উপজেলা ও বিএসটিআই প্রশাসন।
সোমবার (১১ নভেম্বর) দিনের বেলায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মোঃ এরফান উদ্দিন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ এরফান উদ্দিন বলেন- উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশন, বিভিন্ন নির্মাণ সামগ্রীর দোকান ও বিভিন্ন বেকারীর কার্যক্রম পরিচালনা পরিদর্শন করি। এসময় বিএসটিআই এর নির্দেশনা অমান্য করে অস্বাস্থ্যকর পরিবেশে পণ্যদ্রব্য তৈরি ও পরিবেশনের দায়ে বরইতলীর নতুন রাস্তার মাথা এলাকার হ্যালো ব্রেড এর ম্যানেজার আবু ছালেহকে ৫০ হাজার টাকা, এবং চিরিঙ্গার মগবাজারের স্টার ব্রেড বেকারী এর স্বত্বাধিকারী মো:ফোরকানকে ৫০ হাজার টাকা সহ মোট এক লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান এই নির্বাহী কর্মকর্তা।
অভিযানে বিএসটিআই এর জেলার ইন্সপেক্টর রনজিত কুমার মল্লিক ও চকরিয়া থানার এসআই আনিছ সহ একটি পুলিশের টিম।
Leave a Reply